ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

#

১৬ আগস্ট, ২০২৩,  8:02 PM

news image

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায়  দিবসটির শুরুতেই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন  করা হয়। পরবর্তীতে শোক দিবস উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক গোলাম মো: বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা: মোঃ শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ , অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম