ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফেনীতে সিএনজি অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:41 PM

news image

ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়ির চালক মুরাদ জানান, তার সিএনজিটি লালপোল থেকে মেরামতের জন্য রাত দশটার দিকে রনি অটো ওয়ার্কশপে আনেন। মেরামতের জন্য দাঁড় করিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ৫/৬জন দুর্বৃত্ত এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তিনি এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটির ৮০শতাংশ পুড়ে যায়। ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে, খুব দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম