ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ফেনীতে বন্যার পানি নামার পরই দেখা দিয়েছে নানা রোগবালাই

#

নিজস্ব প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৪,  5:32 PM

news image

ছবি : সংগৃহীত

স্মরণকালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার পানি নামার পরই দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। ধারণ ক্ষমতার চেয়ে আটগুন বেশি ভর্তি হাসপাতালে। বেড না পেয়ে মেঝেতে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে রোগীরা। রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।  ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে হু হু করে বাড়ছে রোগী। ডায়রিয়া ওয়ার্ডের ১৭ বেডের জায়গায় রোগী ভর্তি ১৮০ জন। শিশু ওয়ার্ডে ২৬ বেডের অনুকূলে ১৩৭ জন রোগী ভর্তি আছে। সাপে কাটা রোগী ২৬ জন ভর্তি। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে ও বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে রোগীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এদিকে হাসপাতালের বেডের চেয়ে রোগী ভর্তি ৮ গুণ। এদের বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত। সংক্রমণ জনিত চর্মরোগীর সংখ্যাও কম নয়। তবুও সবার সমন্বয়ে সাধ্যমত দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। সরকারি হাসপাতালের বাইরে ৭টি প্রাইভেট হাসপাতাল ও ক্যাম্পে চিকিৎসা নিয়েচ্ছে রোগীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম