ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফেনীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:04 PM

news image

ফেনীতে শিশু কন্যাকে ধর্ষণ মামলায় বাবা ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ীর জেলার সদর থানার ডি সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করে সোনাগাজী থানা পুলিশ। আসামী সোনাগাজী উপজেলা যুবদলের নেতা।আজ বুধবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন  পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন। তিনি জানান, ওই শিশুর মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ২৭ জানুয়ারি বাদী রুটি বানাতে গেলে আসামি তার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে।

ঘটনার পর পালিয়ে যায় ধর্ষক পিতা  ইমাম হোসেন ।পরে পুলিশ বিভিন্ন স্হানে অভিযান চালায়। পুলিশ সুপার আরও জানান, আসামির নামে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অপরাধে ১৫টি মামলা আছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। এর আগে ২০২১ সালের ১৪ জুন তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। দুপুরে ধর্ষক ইমাম হোসেনকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইবে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা,  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল পলাশসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম