ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনতে অভিযান

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:29 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে সড়কে শৃঙ্খলা আনয়ন ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দুটি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথমটিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল ও দ্বিতীয়টিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্ব দেন। দ্বিতীয় অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গের দায়ে ৩টি এবং সরকার নির্ধারিত দামের বেশি দাম রাখায় ১টি মামলাসহ মোট ৪ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপর মামলাটিতে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৫শ টাকা জরিমানা করেন। এসময় ফুলপুর থানার এসআই শাহাদাত হোসেন মুন্না, কনস্টেবল শাহীন আলম, কনস্টেবল মাহবুব প্রমুখ তাদের সাথে ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম