ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফুটবল থেকে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

#

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  4:14 PM

news image

ভারতকে নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এ শাস্তির মুখে পড়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এ নিষেধাজ্ঞার খবর জানায় ফিফা। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এআইএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে। কয়েক মাস আগে এআইএফএফের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি এরই মধ্যে দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়াটি আগামী ২৮ আগস্ট শুরু করার কথা। আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞার ফলে এ বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনি অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম