ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

#

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২২,  2:45 PM

news image

বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে চলে গেছেন না ফেরার দেশে। ৮২ বছর বয়সে তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন পেলে। কাতার বিশ্বকাপ চলাকালে তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে সেসময় তার শরীরে ক্যানসারের কেমো দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসক তার শারীরিক অবস্থা এতদিন স্বাভাবিক হিসেবে দাবি করে আসছিলেন। হাসপাতালে তিনি পরিবারসহ বড়দিন উদযাপনও করেছেন। এর ৪ দিন পর মারা গেলেন ব্রাজিলের এই মহাতারকা। ফুটবলকে সারাবিশ্বে যে ক’জন জনপ্রিয় করেছেন তার মধ্যে অন্যতম পেলে। এ জন্য তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে। ফুটবল ইতিহাসে পেলেই একমাত্র খেলোয়াড় যার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে তিনটি। ১৯৫৮, ’৬২ ও ‘৭০-এই তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করে ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম