ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট'র উচ্ছেদ অভিযান

#

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  4:55 PM

news image

মো. মহসিন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সামনের ফুটপাত ও হাসপাতালের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে গতকাল সোমবার ১৫.০৯.২০২৫ইং তারিখে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান, পরিচালক, উপ-পরিচালক (হাসপাতাল) ও সহকারি পরিচালক (প্রশাসন) এর আন্তরিক প্রচেষ্টা ও জনসংযোগ কর্মকর্তা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানটি সংঘটিত হয়। বর্তমান জনসংযোগ কর্মকর্তা মো. বশির উদ্দিন দৈনিক মুক্ত খবরকে এই কার্যক্রম সম্পর্কে বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধ দোকানপাট ও ময়লার স্তূপের কারণে হাসপাতালে সুষ্ঠ সেবা ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এইসব অবৈধ স্থাপনার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রুগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন যাবৎ অবৈধ স্থাপনা উচ্ছেদে তেমন কোন কঠোরতা লক্ষ্য করা যায়নি। তবে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরূপ উচ্ছেদ অভিযানের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রুগী ও সর্বসাধারনের চলাচলে  সুবিধা পাবে এবং হাসপাতালের পরিবেশও সুন্দর থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম