ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফিলিস্তিন নিয়ে এরদোয়ান-সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  5:13 PM

news image

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রবিবার তাদের মধ্যে পৃথক এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ‘গণহত্যা’ ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। ফোন কলে এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবার ও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান। ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ১০ মাসেরও বেশি সময় চলমান ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ। সূত্র: আল-আরাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম