ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৫,  5:28 PM

news image

ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার অনেকটা আকস্মিকভাবে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আল জাজিরা ‘উস্কানিমূলক সংবাদ’ সম্প্রচার করে আসছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ‘ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার, সমস্ত কর্মকান্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ ‘ওয়াফা’ জানিয়েছে, ‘আল জাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে। এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারির কর্মকাণ্ড ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’  সংবাদ সংস্থা আরও জানিয়েছে, আল জাজিরা মিথ্যা, বিভ্রান্তিকর, উস্কানিমূলক, বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারাবিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে। যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৈৗমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম