ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে ১৫৭ দেশের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  8:24 PM

news image

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ। জাতিসংঘের দ্বিতীয় কমিটিতে ফিলিস্তিনিদের পক্ষে এ বিষয়ে একটি খসড়া অনুমোদিত হয়েছে। এতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন ও নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ।

প্রস্তাবটি পাস হওয়ার কথা রয়েছে এ বছরই। খবর জেরুজালেম পোস্ট'র। অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে 'সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এ বিষয়ে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। সংগঠনটিকে কেউ সমর্থন করে হামাসের পতাকা উড়ালে কিংবা কোনো সভা-সমাবেশ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। তবে ব্রিটেনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলছে, ফিলিস্তিনের বিরুদ্ধে যুক্তরাজ্য যে অপরাধ করেছে তার ক্ষমা চাওয়ার পরিবর্তে এই আচরণ আক্রমণাত্মক। এমনকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ ফিলিস্তিনিদের অধিকারে বিদেশি হস্তক্ষেপ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস। সংগঠনটি ইসরায়েলের বিরোধিতাসহ ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম