ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফিলিস্তিনের পক্ষ নিলো উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩,  8:33 PM

news image

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত সহিংসমূলক কর্মকাণ্ডের ফলে এই যুদ্ধ।  উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রোদং সিনমুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মঙ্গলবার ইসলায়েল ও ফিলিস্তিনি সংঘাত নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এই সংঘাত। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল উপায় বলে তিনি উল্লেখ করেন।  এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কাতার, সৌদি আরব, ইরান, রাশিয়া ও চীন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব। এছাড়া ইসরায়েলে-ফিলিস্তিন সংঘাত বন্ধে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছে চীন। অন্যদিকে এ সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তান প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে জানিয়েছে রাশিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম