ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের ৩ দেশের

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৪,  7:53 PM

news image

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের ৩ দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। আজ বুধবার (২২ মে) একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটির নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। নরওয়ে আগামী ২৮ মে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। নরওয়ের ঘোষণার পরপরই, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আয়ারল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম