ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফিলিপাইনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, ক্ষয়ক্ষতির আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  5:07 PM

news image

ফিলিপাইনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (৯ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। এদিকে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে দাবি করছে।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে সংস্থাটি। উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে, গত জুন মাসের মাঝামাঝিতে ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত মার্চের প্রথম সপ্তাহে ৬ মাত্রার এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম