ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই'র আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  6:18 PM

news image

সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৫৬ জন। তাদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। বহু গ্রাম প্লাবিত হয়।

বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসব সবকিছুই বিধ্বস্ত হয়েছে টাইফুনের আঘাতে। তিন লাখের বেশি মানুষকে বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে দেশটির সামরিক বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন। কয়েক হাজার সংশ্লিষ্ট সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এদিকে, দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে ক্ষতিগ্রস্তদের জন্য ৪০ কোটি মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম