ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৬,  5:19 PM

news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী কম্পনের ফলে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটি থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে শহরের বেশ কয়েকটি বড় ভবন ও বিপণিবিতানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা ভবন ধসে সড়কের ওপর পড়ে গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে দেখা যায়। জেনারেল সান্তোস সিটির মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। ইতোমধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে। সূত্র : বিবিসি ও রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম