ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফিফাে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন রবার্ট লেভানদোভস্কি

#

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  4:29 PM

news image

লিওনেল মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন রবার্ট লেভানদোভস্কি। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখ তারকা। সেরা তিনে এই দুজন বাদে আরও ছিলেন মোহাম্মদ সালাহ। ক'দিন আগেই সপ্তম ব্যালন ডি অর জেতা মেসি এই পুরস্কার জয়ের দৌড়েও কিছুটা এগিয়ে থাকবে বলেই ধারণা করা হয়েছিল। তবে দুর্দান্ত একটা মৌসুম কাটানো লেভানদোভস্কিকে এবার আর হতাশ হতে হয়নি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফা বেস্ট পুরস্কার জিতে ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এখন পর্যন্ত এই দুজনেরই কেবল দুইবার করে এই অর্জনের নজির আছে। 

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার 'দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সব জাতীয় দলের কোচ ও অধিনায়ক, বিশ্বের তিন শতাধিকের বেশি সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরা ফুটবলারকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে সংস্থাটির একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। যে সময়কালে ক্লাবের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন লেওয়া। গত মৌসুমে বুন্দেসলিগার গার্ড মুলারকে টপকে এক আসরে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।  অন্যদিকে মেসি ক্লাবের হয়ে সাদামাটা এক মৌসুম কাটালেও দেশের জার্সি গায়ে জিতেছেন কোপা আমেরিকা। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা ক্ষুধা মেটানো এই অর্জনের কল্যাণেই গত ২৯ নভেম্বর হাতে উঠেছিল রেকর্ড সপ্তম ব্যালন ডি অর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম