ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফিফার কাছে মিসরের অভিযোগ

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  5:24 PM

news image

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হারার পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিসর। শুধু মৌখিক প্রতিবাদেই থেমে থাকেনি দলটি, এবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগও করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই হারের পর থেকেই রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে মিসর শিবির।

ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসেম হাসান অভিযোগ করেন, আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। একইসঙ্গে দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকো ম্যাচ পরিচালনাকারী রেফারিকে ‘জালিম’ বলেও মন্তব্য করেন।

এর ধারাবাহিকতায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফিফার কাছে জমা দেওয়া হয়েছে।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি চলমান টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

মিসরের দাবি, ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। একটি ক্ষেত্রে ভিডিও সহকারী রেফারির সহায়তায় তাদের করা গোল বাতিল করা হয়। অন্যদিকে প্রতিপক্ষের বিপক্ষে ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির আবেদন জানানো হলেও সেই ঘটনাটি ভিডিও সহকারী রেফারির মাধ্যমে পর্যালোচনাই করা হয়নি।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, এসব বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এখন ফিফা এ অভিযোগের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার অপেক্ষা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম