ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফাইনালে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০২৬,  4:50 PM

news image

বিশ্বকাপ ফাইনালের মহারণে স্পেনের বিপক্ষে নিজেদের চিরচেনা রূপেই মাঠে নামছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা ফিরছে তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সিতে।

চলতি আসরে কয়েকটি ম্যাচে ভিন্ন কিট ব্যবহার করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পরিচিত সাজই বেছে নিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের গায়ে থাকবে সাদা-আকাশি জার্সি।

বিশ্বকাপে এবার সব ম্যাচে একই পোশাকে খেলেনি আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে এবং পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দেখা যায় অ্যাওয়ে নীল জার্সি। তবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে তারা ঐতিহ্যবাহী হোম কিটেই খেলেছিল। সেই সফল কিটেই এবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে দলটি।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকেও দেখা যাবে সম্পূর্ণ সবুজ পোশাকে। আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক অতীতের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচেও একই রঙের কিট পরে মাঠে নেমেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তাকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষের নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা সাদা শর্টস ও সাদা মোজা ব্যবহার করেছিল।

অন্যদিকে স্পেনও ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী রূপে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করলেও ফাইনালে তারা খেলবে লাল জার্সিতে। নীল রঙের হাতা ও হলুদ নকশায় সাজানো সেই জার্সির সঙ্গে থাকবে লাল শর্টস ও লাল মোজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম