ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফাইনালে মেসির জন্য অপেক্ষা করছে যত রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২২,  4:23 PM

news image

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। তাই ফুটবল ভক্তদের চোখ থাকবে তার দিকে। মেসি আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড গড়বেন। বিশ্বকাপে এটি হবে তার ২৬ তম ম্যাচ। আর কোনো ফুটবলারই এতো ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন লোথার ম্যাথাউস। যদি আর্জেন্টিনা টাইব্রেকারের আগেই জিতে যায় তাহলেও রেকর্ডে নাম লেখাবেন মেসি। বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। কাল জিতলে ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকবেন মেসি। তবে আরেকটি রেকর্ডে এককভাবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে তার। সেটা ‘গোল্ডেন বল’ হাতে পেলে। কেননা বিশ্বকাপ ইতিহাসেই কেউই দ্বিতীয়বার গোল্ডেন বল জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে তা জিতেছিলেন মেসি। এবারও সুযোগটা ভালোভাবেই থাকছে আর্জেন্টিনা অধিনায়কের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম