ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  5:27 PM

news image

করোনাভাইরাসের সংক্রমণ রোধের চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের সেই ওষুধটি করোনায় আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়,

প্যাক্সলোভিড হলো করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) এফডিএ এই অনুমোদনের কথা জানায়। এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেন, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’ এর আগে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপর ভিত্তি করে ফাইজার জানিয়েছিল, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত। রয়টার্স জানায়, ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম