ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফাঁড়ির বাথরুমে মিলল নিখোঁজ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২৫,  6:51 PM

news image

খুলনার রূপসায় ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ফাঁড়িতে ঘটে এ ঘটনা। মৃত ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ে সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম