ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফসলের খেত থেকে মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৪,  7:08 PM

news image

জয়পুরহাটে ফসলের খেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সকালে কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি। আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে। ওসি ওয়াসিম আল বারি জানান, আব্দুর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর তিনি বাড়িতে যাননি। সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম