ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ফরিদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:17 PM

news image

ফরিদপুরের মধুখালী উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ওই গ্রামের গগন মোল্লার স্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান। স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনের সিঁড়ির নিচে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম