ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৬,  6:40 PM

news image

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়; পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। একইসঙ্গে দুমড়ে মুচড়ে গেছে পিকআপটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।   সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি ভর্তি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পিকআপে থাকা এক ব্যবসায়ীর। তার নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৩২) বলে জানা গেছে । তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।  ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম