ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফরিদপুরে নির্মাণকাজের সময় মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  9:06 PM

news image

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৩১ মে) সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম