ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ফরিদপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  4:47 PM

news image

ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৯ নভেম্বর) সকালে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে ওই ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. শাকিল (২৩)। আহত ব্যক্তির নাম মজনু শেখ (২৫)। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শাকিল বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে আহত হন মজনু। পরে সংবাদ পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম