ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

৩১ মার্চ, ২০২২,  10:08 PM

news image

ফরিদপুর প্রতিনিধিঃ “ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে উদ্ধোধনী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে (৩১ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

এসময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খাঁন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন, নৌ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, আওয়ামী মৎস্য লীগের ফরিদ মিয়া, জেলা মৎস্য চাষী সাধারণ সম্পাদক মোঃ মহাসিন মিয়া, মৎস্য চাষীর পক্ষে অসীম কুমার মালো প্রমুখ। সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী। এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের মৎস্য জীবী প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম