ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  5:11 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন।  শনিবার রাত ৮টায় ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় রূপচাঁন বেপারীর ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে।  দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,

ভবনের দ্বিতীয় তলায় বাড়ির ম্যানেজার রুহুল আমিন ও তার স্ত্রী আরজিনা বেগম  বসবাস করতেন। ওই ভবনের পেছন দিয়ে গ্যাস সংযোগ নেয়া হয়। সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়।  এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন, তারা আগুনে দগ্ধ হন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে।  তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম