ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফতুল্লায় ফের বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  6:51 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদি (১৭), সাকিব (১৬) ও তার জমজ ভাই রাকিব (১৬)। আব্দুল কাদের অটোরিকশা চালক। তার ছেলে মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। জানা যায়, ঘটনার সময় তিন ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটলে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। প্রতিবেশী মো. ফারুক জানান, রাখিবাজার এলাকায় একতলা একটি ভবনে তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন আব্দুল কাদের। সোমবার সকালে তাদের বাসায় বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদির ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদি ও রাকিবের শ্বাসনালী দগ্ধ হয়েছে। তবে তাদের চারজনের অবস্থাই গুরুতর বলে জানান ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান রয়েছে। গতকাল রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৭), স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। দগ্ধরা গিরিধারা এলাকায় একটি নয় তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়ায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম