ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফকিরাপুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  5:14 PM

news image

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল জমিদার বাড়ির গেট কাঁচাবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে মোহাম্মদ সাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতে তরুণের মামা ইজাজুল হক বলেন, আমার ভাগ্নে গ্রামে থেকে আমার এখানে বেড়াতে আসে। আমি পেশায় নির্মাণশ্রমিক। বিকেলের দিকে ফকিরাপুল কাঁচাবাজার জমিদার বাড়ির গেট এলাকায় একটি নির্মাণাধীন ২২ তলা ভবনের ১১ তলায় আমার ভাগ্নে কাজ দেখতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।  তিনি আরও বলেন, এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় বাগবাড়ি এলাকার মো. ইয়াদুলের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম