ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফকিরহাটে মাদকসহ নারী মাদক কারবারী আটক

#

১৬ নভেম্বর, ২০২৩,  12:43 AM

news image

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদ সহ ফারজানা আক্তার ইভা (৩২) নামের একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদককারবারীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার ইভা খুলনার চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী। পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ২কেজি গাজা, ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশী মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামী আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম