ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফকিরহাটে ইউনিয়ন শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

#

০২ অক্টোবর, ২০২৩,  8:05 PM

news image

ফকিরহাটের লখপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল ফারাজী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু। স্বেচ্ছাসেবক লীগ নেতা এ শুকুর আলী খান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল ও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। সম্মেলনে মোঃ বাদল ফারাজীকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম