ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পয়েন্ট হারিয়ে বাদ পড়ার শঙ্কায় বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  4:45 PM

news image

নকআউট পর্বে যেতে জয় ছাড়া বিকল্প ছিল না বার্সেলোনার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আশা জাগিয়েও পারল না কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকার বিপক্ষে ড্র করে বসল বার্সা। বেনফিকার বিপক্ষে পয়েন্ট হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় পড়ে গেল স্প্যানিশ ক্লাবটি।  নু-ক্যাম্পে গতকাল মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি।

এর আগে প্রথম লেগে ক্লাবটির মাঠে ৩-০ গোলে হেরেছিল তারা। এদিন ঘরের মাঠে ৬৬ ভাগ সময় বল দখলে রেখেও জালের দেখা পায়নি বার্সা। এ সময়ে আক্রমণ করেছে ১৪ বার, যার তিনটিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো। কিন্তু, বার্সার ফুটবলারেরা একটিও লক্ষ্যে পাঠাতে পারেনি। প্রতিপক্ষ বেনফিকাও সাত বার আক্রমণ করে গোল পেতে ব্যর্থ হয়েছে। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করা বার্সা বিরতির পর আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধার ছিল তাদের। ৫৮ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে একা ঢুকে পেছনে ছুটে আসা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল পাওয়ার কাছাকাছি গিয়েও বল হারিয়ে ফেলেন মেমফিস ডিপাই। এর ১০ মিনিট পর বদলি ফরোয়ার্ড উসমান দেম্বেলের ক্রসে ফ্রেংকি ডি ইয়ংয়ের হেড দারুণ নৈপুণ্যে ঠেকান গোলরক্ষক। শেষ দিকে কয়েকবার চেষ্টা করেও আর জালের নাগাল পায়নি বার্সা। এ মুহূর্তে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সবকটি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বায়ার্ন। তাদের নকআউট পর্ব নিশ্চিত। এই দুদলই ফিরতে লেগে মুখোমুখি হবে। বায়ার্নের ঘরের মাঠে ওই ম্যাচে জিততেই হবে বার্সাকে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের সমীকরণের দিকেও। কারণ, পরের অবস্থানে থাকা বেনফিকার পয়েন্ট পাঁচ। বার্সার সঙ্গে তাদের সম্ভাবনা আছে। তারা পরের ম্যাচে খেলবে গ্রুপ পর্বের তলানিতে থাকা দিনামো কিয়েভের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম