ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

পয়েন্ট ভাগাভাগি করেই মৌসুম শুরু লিভারপুল-চেলসির

#

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  4:56 PM

news image

গত মৌসুমটা ভালো কাটেনি চেলসি ও লিভারপুলের। শীর্ষ চারে জায়গা করে নিতে পারেনি কেউ। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল দুই জায়ান্ট ক্লাব। টানা চার ম্যাচ মুখোমুখি লড়াইয়ে গোল শূন্য থাকার থাকার দুই দলই পেয়েছে গোলের দেখা। তবে পয়েন্ট ভাগাভাগি করেই মৌসুম শুরু করেছে চেলসি-লিভারপুল। স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ নিজেদের প্রথম ম্যাচে ১-১ সমতায় ড্র করেছে দুই দল। লিভারপুলের হয়ে গোল করেছেন লুইস দিয়াজ। চেলসিকে সমতায় ফেরান অ্যাক্সেল দিসাসি। রোববার রাতের লড়াইয়ে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১২ মিনিটে লিভারপুল এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও মোহাম্মেদ সালাহর নেয়া শট গোলবারে লেগে প্রতিহত হয়। ৬ মিনিট পরেই অল রেডসদের এগিয়ে নেন লুইস দিয়াজ।

৩১ মিনিটে চেলসি জালে বল পাঠান সালাহ। তবে মিশরীয় তারকার গোলটিকে অফসাইডের কারণে বাতিল করে দেয় ভিএআর। পাঁচ মিনিট পর চেলসিকে সমতায় ফেরান অ্যাক্সেল দিসাসি। ৪০ মিনিটে ব্লুজদের হয়ে লিভাপুলের জালে বল পাঠান চিলওয়েল। লিভারপুলের মত চেলসিও ধরা পড়ে অফসাইডের ফাঁদে। ভিএআর বাতিল করে দেয় গোলটি। ১-১ সমতায় বিরতিতে যায় দুইদল। বিরতির পর অবশ্য খেলার গতি কিছুটা কমে যায়। কিছুটা রক্ষণাত্মক খেলে লিভারপুল। শেষ অবধি কেউ গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম