ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

রাজধানীর মধ্য বাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকা সাদিয়া খাতুন (১৪) আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আড়াইবাড়িয়ার হোসেন আলীর মেয়ে। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিস গলি এলাকায় শান্ত মিয়ার বাসায় ভাড়া থাকতেন সাদিয়া। সাদিয়ার বাবা হোসেন আলীর বরাতে পুলিশ জানিয়েছে, সাদিয়া স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ছিলেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ সাদিয়া জানতে পারেন, তার প্রেমিক অন্য জায়গায় বিয়ে করছেন; বিষয়টি জানার পরই সাদিয়া বিষপান করেন। এতে সাদিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে। ঘটনাটি তারা দেখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম