ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  7:05 PM

news image

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। সকাল ৯টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন সাকিব। এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কা সিরিজে থাকছেন তিনি। গত এক মাস কঠিন সময় কেটেছে সাকিবের। হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলেই ঢাকায় চলে আসেন সাকিব। এরপর শাশুড়ির মৃত্যুর কারণে ছুটে যান যুক্তরাষ্ট্রে। সব ধকল কাটিয়ে অবশেষে ঢাকায় ফিরলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়। দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব।

সেখানে তিনি জানান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন তিনি। আর সেই প্রস্তুতি নিতে ক্রিকেটে ফোকাস ফেরাতে লিগ খেলার সিদ্ধান্ত নেন তিনি। সাকিব বলেন, 'একদম হঠাৎ করেই ডিসিশন নিয়েছি। মানে এক ঘণ্টার মধ্যে ডিসিশন নিয়েছি। ভাবলাম যেহেতু খেলার একটা সুযোগ আছে সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে ফলে এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটাও ভালো হবে। যেখানে বেশ এক মাসের মতো বিরতি হয়ে গেল আমি ক্রিকেট খেলি না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।' এদিকে সাকিব নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা সিরিজে যে খেলছেন তিনি তাতে কোনো সন্দেহ নেই। সাকিব বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে খেলব না এটা নিয়ে তো কোনো সন্ধেহ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো জরুরি কিছু থাকত তাহলে খেলতাম না।'  বেশ কিছুদিন ধরেই মাঠে বাইরে তিনি। আর এই বিরতিতে পরিবারের সঙ্গে কাটানোর ফলে এখন কেমন অনুভব করছেন তাও জানালেন সাকিব। সাকিব বলেন, 'এখন অনেক ভালো অনুভব করছি। এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। তো চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে সবই যেন খেলতে পারি।' এদিকে সতীর্থ মোসাররফ রুবেলের কথা উঠলে সাকিব বলেন জীবনের কঠিন বাস্তবতার কথা। সাকিব বলেন, 'এটা খুবই স্যাড, আমি যখন আমেরিকায় ছিলাম তখন খবর দেখলাম তিনি বাসায় গেলেন, ভালো অনুভব করছেন। তো আমি ভাবলাম তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। তবে প্লেনে আমি যখন ছিলাম তখন তার মৃত্যুর খবরটা পাই আমি। খবরটা খুবই দুঃখজনক। আসলে জীবনের যে কোনো নিশ্চয়তা নেই তারই একটা প্রমাণ এটা।'  বৃহস্পতিবারই মাঠে নামতে পারেন সাকিব। খেলবেন মাশরাফীর রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম