ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  6:32 PM

news image

দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়েল ৭৩ হাজারেরও বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এসব পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শূন্যপদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। নিয়োগ বিধিতে কোটার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের অপেক্ষায় রয়েছেন। মতামত পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান সংবাদমাধ্যমকে বলেন, সারাদেশে শূন্যপদের শিক্ষকদের তালিকা প্রস্তুত। প্রাথমিকে ৬০ শতাংশ নারী কোটা রয়েছে। গত বছর উচ্চ আদালত চাকরিতে নতুন কোটা অর্থাৎ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার রায় দিয়েছেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিতে আগের কোটা পদ্ধতির কথা রয়ে গেছে। সেটি সংশোধন ও পরিমার্জন করা প্রয়োজন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বিধি অনুসরণ করা হবে, সেখানে কোন কোন বিষয় যুক্ত হবে, তা নিয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির মতামত চাওয়া হয়েছে। আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি। মতামত পাওয়ামাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম