ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবে যারা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৩,  5:02 PM

news image

তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (১৮ জুন) প্রাকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ব্যতীত ‌ঢাকা-চট্টগ্রাম বিভাগের সব জেলার আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে, এ দুই বিভাগে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। নিয়োগ প্রত্যাশীরা http://dpe.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবদেনকারীর বয়স ২০২৩ সালের ৮ জুলাই ন্যূনতম ও সর্বোচ্চ ২১-৩০ বছর হতে হবে। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা। উল্লেখ্য, এবার প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ এবং দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম