ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রাথমিকে চলতি বছর নিয়োগ হবে ১৩ হাজার ৭৮১ শিক্ষক

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  10:17 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ প্রসঙ্গে ফরিদ আহাম্মদ বলেন, চলমান নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ ডিভাইস ব্যবহার করে সফলতাও পাওয়া গেছে। তিনি আরও জানান, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম সেগুলোকেও পার্শ্ববর্তী বিদ্যালয়ে সংযুক্ত করে দেওয়া হবে। এমন ৩০০ বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে করা হয়েছে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। যেগুলোতে ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম