ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

প্রাথমিকের পর এবার মাধ্যমিকেও ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  11:41 PM

news image

তীব্র গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে, রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম