ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে শোকজ

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  6:16 PM

news image

অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে প্রাক-নিবন্ধন কার্যক্রম চালানোর দায়ে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নোটিশে বলা হয়, রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২০২৪-এর যোগ্য এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এবার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বা নিবন্ধন করে হজ কার্যক্রমে অংশগ্রহণ করেনি তারা। এতে আরও বলা হয়, এই এজেন্সির মাধ্যমে এবার ২৬ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডি ও ব্যক্তির মাধ্যমে এই প্রাক-নিবন্ধন করা হয়েছে। এর মাধ্যমে ওই এজেন্সি ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ লঙ্ঘন করেছে। সে কারণে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে হজ অনুবিভাগে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম