ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ঢাকা কলেজের শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  6:18 PM

news image

প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন ঢাকা কলেজের মো. সাবাব আজাদ (২১) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত সাবাব ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে প্রাইভেটকারে করে একসঙ্গে মাওয়া ঘুরতে যান দুই বন্ধু সাবাব ও সিয়াম। ফেরার পথে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে সাবাব আজাদের মৃত্যু হয়। এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সিয়াম ঢামেকে চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম