ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:20 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রবিবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা করেছেন ব্যাটিং অনুশীলন। জানা গেছে, দলের টেল এন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন। এদিকে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া-ভারতও। শক্তিশালী এ দুই দলের ম্যাচটি হবে গ্যাবায়। একই মাঠে কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খলবে পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি হবে অ্যালান বোর্ডার ফিল্ডে। সেই মাঠেই আরেক ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম