ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি টাকা লোপাট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫,  4:42 PM

news image

হুদা কমিশনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

প্রশিক্ষণের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও তার কমিশনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতিসাধনসহ অন্যান্য অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিস্তারিত অনুসন্ধান দল বলতে পারবে। এর বাইরেও অন্য কোনো অনিয়ম থাকলে তা অনুসন্ধান দল তা খুঁজে বের করবে। একাদশ জাতীয় সংসদে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি ক্ষতিসাধণের অভিযোগ আনা হয়েছে হুদা কমিশনের বিরুদ্ধে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম