ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রশাসনের বিভিন্ন পদে বদলি ও পদোন্নতি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২১,  4:17 PM

news image

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ, বিভিন্ন পদে কয়েকজনকে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় একই পদে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ আখতার হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।  আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম