ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রবীণ রাজনীতিবিদ জাফরুল্লাহ খান চৌধুরী আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২১,  5:32 PM

news image

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা, জাতীয় পার্টির (কাজী জাফর আহমেদ) মহাসচিব এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান) মারা গেছেন। কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার নিজ বাসভবনে গতকাল রোববার রাত ১০টা ৫০মিনিটে মারা যান প্রবীণ এ রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাফরুল্লাহ খান চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি হাটশ হরিপুরে জাফরুল্লাহ খান চৌধুরীর প্রথম জানাজা এবং বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৌর কবরস্থানে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত বছর জাফরুল্লাহ খান চৌধুরীর স্ত্রী মারা গিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম