ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সর্বশেষ যা জানা গেল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪,  5:27 PM

news image

প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। ঘূর্ণিঝড় দানার বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান এ আবহাওয়াবিদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।  ঘূর্ণিঝড় দানার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি। বজলুর রশিদ আরও বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা এখন মংলা থেকে ৪৮৫, পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে আছে। কক্সবাজার থেকে ৪৫৫ আর চট্টগ্রাম থেকে ৫৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম