ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠাবেন যেভাবে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  6:35 PM

news image

ছবি : সংগৃহীত

কে. হোসাইন : দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠানো যাবে । প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়’। ‘আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে অথবা  মোবাইল ও অনলাইন ব্যাংকিং অ্যাপ এর সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

মোবাইল ব্যাংকিং অ্যাপ এ গিয়ে ডোনেশন এ ক্লিক করুন। পেয়ে যাবেন প্রধান উপদেষ্টার তহবিলে অর্থ প্রেরণের সহজ উপায়।
ব্যাংক হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩’
এতে আরো বলা হয়, ‘এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম