ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৫,  6:03 PM

news image

দেশের মানুষকে ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বুধবার (২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তাসনিম জারা লিখেছেন, ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে।  তিনি আরও লিখেছেন, এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন। মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ইয়েস, পরিবর্তনের বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ এগিয়ে যাবেই। সিয়াম চৌধুরী লিখেছেন, তরুণদের হাতে নিরাপদ এ দেশ। আব্দুন নূর লিখেছেন, ড. ইউনুস সাহেব একজন যোগ্য লোক, তাকে ৫ বছর প্রধান উপদেষ্টা হিসেবে রাখা উচিত। মোহাম্মদ জামাল উদ্দিন নামে আরেকজন লিখেছেন, নতুন প্রজন্মের মাধ্যমেই এগিয়ে যাবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম